Image

অসমাপ্ত শিলালিপি - দেবদত্তা বন্দ্যোপাধ্যায় (ASAMAPTA SHILALIPI)

(No reviews yet)
₹320 ₹224 30% OFF

ইতিহাসের পাথুরে বুকে কখনও কখনও এমন কিছু গল্প খোদাই হয়ে থাকে, যার অক্ষর কেউ পড়তে পারে না, অথচ তার বেদনা যুগের পর যুগ অনুভব করা যায়। বিজয়নগর সাম্রাজ্যের লেপাক্ষী মন্দির। তার অপূর্ব স্থাপত্য, অসমাপ্ত কল্যাণমণ্ডপ আর সমতল থেকে সামান্য উপরে থেমে যাওয়া এক রহস্যময় স্তম্ভকে ঘিরে আবর্তিত হয় তিরুমালা ও কনকবল্লীর কাহিনি। পাথর খোদাইয়ে দক্ষ এক তরুণ শিল্পী তিরুমালা, আর এক নায়কের আশ্রয়ে বেড়ে ওঠা কনকবল্লী। তাদের ভালোবাসার পথ জড়িয়ে যায় বহু বছর আগের এক নিষিদ্ধ প্রেম, এক রহস্যময় অন্তর্ধান এবং এক নির্মম হত্যার সঙ্গে। সত্যের সন্ধানে এগোতে গিয়ে উন্মোচিত হয় ক্ষমতা, অহংকার, অপরাধবোধ ও বিশ্বাসঘাতকতার অন্ধকার অধ্যায়। আর সেই অনুসন্ধানের কেন্দ্রে রয়েছে কয়েকটি মানুষের অসমাপ্ত জীবন। দুটি অপূর্ণ প্রেম, একটি মৃত্যুরহস্য, আর পাথরের বুকে থেকে যাওয়া এক শিল্পীর শেষ সৃষ্টি। কিছু কাহিনি শেষ হয় না। তারা বেঁচে থাকে ইতিহাসের নীরবতায়।

Category:
Number of Pages: 164
ISBN: 978-93-47663-21-5
Cover Type: HARD
Availability: In Stock
Share:
Leave a Review