Image

সীমান্তে সিঁদুর - বিভাস রায় চৌধুরী (SIMANTE SINDUR)

(No reviews yet)
₹380 ₹266 30% OFF

‘সীমান্তে সিঁদুর’ শুধু যুদ্ধের দিনলিপি নয়, বরং ভারত পাকিস্তান দুই দেশের কাশ্মীরকে নিয়ে রাজনীতি, যুদ্ধ, আর বেঁচে থাকার গল্প। কার্গিলের রক্তাক্ত পাহাড় থেকে পেহেলগামের শান্ত উপত্যকা পর্যন্ত এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, সীমান্তে শুধু বন্দুকের গর্জন নয়, আছে মায়ের অশ্রু, আর সৈনিকের অদম্য বিশ্বাস। এই বই পাঠককে নিয়ে যাবে সেই অগ্নিপরীক্ষার ভেতর, যেখানে দেশপ্রেম ও রাজনীতি বাঘের পিঠে সওয়ার। পেহেলগাম কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, আবার অপারেশন সিঁদুর কোনও অন্তিম পরিনতিও নয়। এই ঘটনাবলি এক হাজার বছর ধরে চলে আসা ভারতবর্ষ নামক সভ্যতার উপরে আক্রমণ আর লুটতরাজের দীর্ঘ যাত্রার দলিল। এখানে আছে সীমান্তের গর্জন, সৈনিকের অদম্য সাহস, কূটনীতির প্যাঁচ, আর ক্ষয়ক্ষতির হিসাব। প্রতিটি পদক্ষেপে মৃত্যু আর জীবনের মাঝখানে দাঁড়িয়ে থাকে মানুষের অটল বিশ্বাস।

Category:
Number of Pages: 168
ISBN: 978-93-47663-10-9
Cover Type: HARD
Availability: In Stock
Share:
Leave a Review