এই প্রকাশনা সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার হয়েছে। এই সংস্থার কর্মীদের দায়বদ্ধতা, ব্যবহার, পারদর্শিতা আমার ভাল লেগেছে, তাদের পরিকল্পনা প্রশংসাযোগ্য। এই মাধ্যমে কাজ করেছি এবং ভবিষ্যতেও কাজ করার ইচ্ছে রয়েছে। প্রকাশনা সংস্থাটির জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ রইল।
সৈকত মুখোপাধ্যায়
কাজে কোনো ফাঁকি নেই
বাঙলা প্রকাশনার জগতে পা রাখার অল্প কয়েক বছরের মধ্যেই এই সংস্থাটি লেখক এবং পাঠকদের আস্থা অর্জন করতে পেরেছে। এ কোনো ম্যাজিক নয়। তাদের সঙ্গে কাজের সুবাদে জেনেছি, একটি বইয়ের বিষয়ভাবনা থেকে শুরু করে প্রতিটি স্তরে কীভাবে এই টিমের চিন্তা এবং পরিশ্রম মিশে থাকে। কেমন হবে বইয়ের আকার, বইয়ের নামটি কি যথেষ্ট আকর্ষক হচ্ছে, প্রচ্ছদ কি বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ… এমন অজস্র বিষয় নিয়ে পূঙ্খানুপুঙ্খ আলোচনা করে তবেই তারা একটি বইয়ের ফাইনাল প্রিন্ট অর্ডার দেয়। লেখক যদি অভিজ্ঞতাসম্পন্ন হন, তাহলে এই সংস্থা তাঁকেও এই চিন্তক-দলের শরিক করে নেয়। আর নবাগত লেখকদের জন্যে প্রকাশনার তরফ থেকে থাকে পর্যাপ্ত বিজ্ঞাপন। এগ্রিমেন্ট, রয়্যালটি স্টেটমেন্ট, পেমেন্ট ইত্যাদি বৈষয়িক ব্যাপারেও আমি এখনো পর্যন্ত কোনো ত্রুটি খুঁজে পাইনি। আর পাঠকরা এই প্রকাশনার কাছ থেকে কী পান? তাঁরা পান ন্যায্য মূল্যে, শোভন রূপে, বিচিত্র বিষয়ের বই। এই তো সবে শুরু। ভরসা রাখি, সময়ের সঙ্গেসঙ্গে এই প্রকাশনা সংস্থা আরও অনেক উন্নতি করবে। কারণ, তাদের কাজে কোনো ফাঁকি নেই।
জয়দীপ চক্রবর্তী
এই প্রকাশনা সংস্থা থেকে আমার তিনটি বই গ্রন্থাকারে প্রকাশ পেয়েছে। এই বই প্রকাশের সময় সংস্থার পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে। এত যত্ন করে তাঁরা আমার বইগুলি নির্মাণ করেছেন যে তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতার অন্ত নেই। এই সংস্থা আগামীতে আরও উন্নতি করবে এবং প্রকাশনার জগতে প্রকৃত সম্ভ্রম আদায় করে নেবে এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই। তাঁদের সঙ্গে আগামীতে আরও কাজ করার বিষয়ে আমার ব্যক্তিগত আগ্রহ রইল।
কৌশিক দাশ
এই প্রকাশনী থেকে এখনও পর্যন্ত আমার সাতটি বই প্রকাশিত হয়েছে। এই সংস্থা হল এমন একটি মঞ্চ, যেখানে নবীন-প্রবীণ সব লেখককেই উপযুক্ত সম্মান এবং গুরুত্ব দেওয়া হয়। বছর কয়েক আগে বাংলা প্রকাশনা জগতে পা রাখার পরে এই প্রকাশনী এখন বর্তমান প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে অগ্রগণ্য হয়ে উঠেছে। গুণগত মান বজায় রেখে কী ভাবে বইয়ের দাম পাঠকদের সাধ্যের মধ্যে রেখে দেওয়া যায়, তা দেখিয়ে দিয়েছে তারা। আমি নিশ্চিত, ভবিষ্যতে আমার আরও বই প্রকাশিত হতে চলেছে এই প্রকাশনী থেকে।
রাজা ভট্টাচার্য
এই প্রকাশনা সংস্থার সঙ্গে কাজ করতে পারা এক চমৎকার অভিজ্ঞতা। অসম্ভব পেশাদার দৃষ্টিভঙ্গি সহ বইপাড়ায় এসেছে এই প্রতিষ্ঠান। নবীন প্রকাশক যাঁরা, তাঁদের কাছে এমন প্রত্যাশাই থাকে একজন লেখকের। আমার অনন্ত শুভেচ্ছা রইল, সংস্থার আগামী দিনের পথ-চলা আরও মসৃণ হোক। সাহিত্যের নূতন নূতন দিগন্ত উন্মোচিত হোক সেই পথের বাঁকে বাঁকে।