সৈকত মুখোপাধ্যায়

কাজে কোনো ফাঁকি নেই

বাঙলা প্রকাশনার জগতে পা রাখার অল্প কয়েক বছরের মধ্যেই এই সংস্থাটি লেখক এবং পাঠকদের আস্থা অর্জন করতে পেরেছে। এ কোনো ম্যাজিক নয়। তাদের সঙ্গে কাজের সুবাদে জেনেছি, একটি বইয়ের বিষয়ভাবনা থেকে শুরু করে প্রতিটি স্তরে কীভাবে এই টিমের চিন্তা এবং পরিশ্রম মিশে থাকে। কেমন হবে বইয়ের আকার, বইয়ের নামটি কি যথেষ্ট আকর্ষক হচ্ছে, প্রচ্ছদ কি বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ… এমন অজস্র বিষয় নিয়ে পূঙ্খানুপুঙ্খ আলোচনা করে তবেই তারা একটি বইয়ের ফাইনাল প্রিন্ট অর্ডার দেয়। লেখক যদি অভিজ্ঞতাসম্পন্ন হন, তাহলে এই সংস্থা তাঁকেও এই চিন্তক-দলের শরিক করে নেয়। আর নবাগত লেখকদের জন্যে প্রকাশনার তরফ থেকে থাকে পর্যাপ্ত বিজ্ঞাপন। এগ্রিমেন্ট, রয়্যালটি স্টেটমেন্ট, পেমেন্ট ইত্যাদি বৈষয়িক ব্যাপারেও আমি এখনো পর্যন্ত কোনো ত্রুটি খুঁজে পাইনি।
আর পাঠকরা এই প্রকাশনার কাছ থেকে কী পান? তাঁরা পান ন্যায্য মূল্যে, শোভন রূপে, বিচিত্র বিষয়ের বই।
এই তো সবে শুরু। ভরসা রাখি, সময়ের সঙ্গেসঙ্গে এই প্রকাশনা সংস্থা আরও অনেক উন্নতি করবে। কারণ, তাদের কাজে কোনো ফাঁকি নেই।